নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পিএইচডি এবং সহকারী অধ্যাপক নিয়োগের পরীক্ষা ‘সেট’ উঠে যাচ্ছে? একমাত্র যোগ্যতা নির্ণায়ক প্রবেশিকা হবে ‘নেট’? সোমবার উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশে এই প্রশ্নই উঠছে। কারণ, ওই নির্দেশে ‘জেআরএফ’, পিএইচডি এবং সহকারী অধ্যাপক নিয়োগে ‘এনটিএ’র মাধ্যমে নেওয়া ‘নেট’-কে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। দপ্তর সূত্রে খবর, ‘সেট’ যে সংস্থা আয়োজন করে, সেই কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌরেন বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে পদত্যাগপত্র পাঠিয়েছেন। ফলে সন্দেহ আরও জোরালো হচ্ছে।