• স্পা থেকে গ্রেপ্তার থাইল্যান্ডের তরুণী
    বর্তমান | ০৪ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেআইনিভাবে শহরে থেকে স্পা সেন্টারে কাজ করার অভিযোগে থাইল্যান্ডের তরুণীকে গ্রেপ্তার করল পুলিশ। নির্দিষ্ট খবরের ভিত্তিতে ভবানীপুরের শরৎ বোস রোডের একটি স্পা-এ হানা দিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, ২০২৫ সালে ওই তরুণীর ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। তারপরও তিনি ওই স্পা সেন্টারে কাজ করছিলেন। পুলিশ সূত্রে খবর, ১৫সি শরৎ বোস রোডে একটি স্পা সেন্টার রয়েছে। রবিবার সেখানে হানা দেয় কলকাতা পুলিশের দল। ব্যাংককের বাসিন্দা এম সাংসুকনিউত নামে এক মহিলার খোঁজ মেলে সেখানে। তিনি ভারতে থাকার কোনও বৈধ নথি দেখাতে পারেননি। পাসপোর্ট দেখে পুলিশ জানতে পারে, ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে। কিন্তু তারপরও তিনি কলকাতায় থাকছিলেন। কোনও বৈধ নথি ছাড়া ভারতে থাকা এবং কাজ করার জন্য পুলিশ থাইল্যান্ডের ওই মহিলাকে গ্রেপ্তার করে।  
  • Link to this news (বর্তমান)