• বার্ধক্যজনিত কারণে প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল, বয়স হয়েছিল ৯০
    এই সময় | ০৪ আগস্ট ২০২৬
  • বার্ধক্যজনিত কারণে প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ধ্য়ানদেও যশবন্তরাও পাটিল। মঙ্গলবার সকালে মহারাষ্ট্রের কোলাপুরে মৃত্যু হয়েছে প্রবীণ এই শিক্ষাবিদ ও রাজনীতিকের। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। নিজের জীবনকালে গোটা দেশ জুড়ে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। পাশাপাশি, বাংল,  ত্রিপুরা এবং বিহারের রাজ্যপাল পদেও নিযুক্ত ছিলেন তিনি। ৩ জুলাই ২০১৪ থেকে ১৭ জুলাই ২০১৪ পর্যন্ত ১৪ দিনের জন্য বাংলার রাজ্যপাল হিসেবে নিযুক্ত ছিলেন তিনি।

    ১৯৩৫ সালের ২২ অক্টোবর ব্রিটিশ ইন্ডিয়ায় মহারাষ্ট্রের কোলাপুরে জন্মগ্রহণ করেছিলেন ডি ওয়াই পাটিল। ভারতের নাগরিকদের মধ্যে শিক্ষার প্রসারের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন তিনি। D Y Patil Group-এর মাধ্যমে গোটা দেশে ১৮২টি শিক্ষা প্রতিষ্ঠান, ৭টি পরিগণিত বিশ্ববিদ্যালয় (Deemed University) এবং বহু আন্তর্জাতিক স্কুল ও মাল্টি-স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হয়েছে।

    তবে, শুধুই শিক্ষাবিদ হিসেবে নয়। ডি ওয়াই পাটিল ছিলেন প্রখ্যাত রাজনীতিবিদও। মহারাষ্ট্রের বিধানসভায় দীর্ঘদিন জাতীয় কংগ্রেসের MLA হিসেবে ছিলেন তিনি। 

    তাঁর তৈরি করা শিক্ষা প্রতিষ্ঠানগুলি দেশের শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনে। তাঁর তৈরি করা চিকিৎসা প্রতিষ্ঠানে সুলভে চিকিৎসা পরিষেবা পেয়েছেন বহু মানুষ।সামাজিক এবং শিক্ষাক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের জন্য ১৯৯১ সালে তাঁকে পদ্মশ্রী উপাধি দেয় ভারত সরকার।

  • Link to this news (এই সময়)