• এক ঘরে পিসেমশাইয়ের ঝুলন্ত দেহ, পাশের ঘরে মেঝেয় পড়ে ১১ বছরের ভাইঝি, চাঞ্চল্য নদিয়ায়
    এই সময় | ০৪ আগস্ট ২০২৬
  • পাশাপাশি দুই ঘর। একটি ঘরে সিলিং থেকে ঝুলছে পিসেমশাইয়ের দেহ। আর পাশের ঘরে মেঝেয় ১১ বছরের ভাইঝির নিথর দেহ পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের মাজদিয়া কুঠিরপাড়া এলাকায়।

    পরিবার সূূত্রে খবর, পিসেমশাই সন্তু সর্দারের (৫৪) বাড়িতেই থাকত তাঁর ভাইঝি সুমনা সর্দার (১১)। পঞ্চম শ্রেণিতে পড়ত সে। মঙ্গলবার সকালে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় সন্তুর দেহ দেখতে পান পরিবারের লোকেরা। তার পরেই দেখা যায়, পাশে সুমনার ঘরও বন্ধ। তালা দেওয়া। এতেই সন্দেহ অনেকের। এর পরেই পরিবার এবং পাড়াপড়শিরা মিলে দরজা ভেঙে দেখেন, মেঝেয় সুমনার নিথর দেহ পড়ে রয়েছে।

    এর পরে স্থানীয়েরাই পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর, তদন্ত শুরু হয়েছে। পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দু’জনের মৃত্যুর নেপথ্যে পারিবারিক অশান্তি নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের দাবি, সম্ভবত ভাইঝিকে খুন নিজে আত্মঘাতী হয়েছেন পিসেমশাই।

  • Link to this news (এই সময়)