• গ্রামোন্নয়নে নতুন নিয়ম কেন্দ্রের, কী জানালেন দিলীপ
    আজকাল | ০৪ আগস্ট ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: একশো দিনের কাজের স্বচ্ছতা ও গতি বাড়াতে আইনে বদল আনল কেন্দ্র। নতুন নিয়ম অনুযায়ী, পঞ্চায়েতে প্রধান না থাকলেও আর আটকে থাকবে না এই প্রকল্পের কাজ। 

    অর্থাৎ, কর্মী ও জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ দিয়ে গোটা প্রক্রিয়াটি আরও সাবলীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

    দিলীপ ঘোষ জানান, "বেশিরভাগ ক্ষেত্রে আইন পরিবর্তন করা হয়েছে। পঞ্চায়েতের প্রধান না থাকলেও কাজ আটকাবে না। ট্রেনিং দেওয়া হয়েছে। সেই জন্য এটা আর আটকে থাকবে না। কাজ সাবলীলভাবে হবে।"

    পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের দাবি, প্রশাসনিক জটিলতা এড়াতেই এই সিদ্ধান্ত। তিনি জানান, প্রধানের অনুপস্থিতিতে যাতে কাজ না থামে, সে জন্য কর্মীদের আগাম প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি, নতুন নিয়ম বোঝাতে রাজ্য জুড়ে জেলায় জেলায় শুরু হয়েছে ‘পঞ্চ সম্মেলন’।

    সম্প্রতি সোনারপুরের জয় হিন্দ অডিটোরিয়ামে পঞ্চায়েতের কাজ পর্যালোচনায় এক বৈঠকে বসেন পঞ্চায়েত মন্ত্রী। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সচিবসহ শীর্ষ প্রশাসনিক কর্তারা। 

    বৈঠকে বিভিন্ন পঞ্চায়েতের কাজ, ১০০ দিনের প্রকল্পের অগ্রগতি ও গ্রামীণ উন্নয়নের গতিপ্রকৃতি খতিয়ে দেখা হয়। কাজের গতি বাড়ানোর পাশাপাশি স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
  • Link to this news (আজকাল)