• শেয়ার বাজারে ক্ষতি? ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু
    আজকাল | ০৪ আগস্ট ২০২৬
  • গোপাল সাহা:  ফুলবাগানে এক ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে তিনি আত্মঘাতী হয়েছেন। ওপর থেকে পড়ে গিয়েই মৃত্যু ঘটেছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার উপর ভিত্তি করে তদন্ত শুরু হয়েছে।

    পুলিশ সূত্রে খবর, বীরেন্দ্র ব্যাহেতি নামে এই ব্যবসায়ীর বয়স ৪০ বছর। তিনি ফুলবাগান অঞ্চলের বাসিন্দা। শেয়ার মার্কেটের ব্যবসা করতেন। মঙ্গলবার সকালে আবাসন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ঘটনাটি আত্মঘাতী। বীরেন্দ্র পরিবারের সঙ্গেই থাকত।

    পরিবার সূত্রে খবর শেয়ার মার্কেটে বহু টাকা ক্ষতি হয়েছে। সেই কারণে এমন ঘটনা ঘটেছে বলেই পুলিশের প্রাথমিকভাবে অনুমান। তবে ময়নাতদন্তের রিপোর্ট ও পূর্ণাঙ্গ রিপোর্ট পেলেই স্পষ্ট হবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে পরিবারের দিক থেকে এখনও কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করেনি বলেই পুলিশ সূত্রে খবর। তবে এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা সেবিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। 
  • Link to this news (আজকাল)