• ঝাড়খণ্ডের জল নামতেই তাণ্ডব ময়ূরাক্ষীতে! জলের তোড়ে ভেসে গেল দম্পতি, তারপর...
    News18 বাংলা | ০৪ আগস্ট ২০২৬
  • : মঙ্গলবার ভোর থেকেই বাড়তে শুরু হয়েছে ময়ূরাক্ষীর জলস্তর। আর এমন অবস্থাতেই ময়ূরাক্ষীর জলে ভেসে গেল স্বামী স্ত্রী, ময়ূরাক্ষীর জলস্তর বৃদ্ধিতে সমস্যার শিকার বড়ঞা ও ভরতপুরের হাজার হাজার মানুষ।

    জানা গিয়েছে, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি। আর সেই কারণেই বীরভূম ও মুর্শিদাবাদ জেলার ময়ূরাক্ষী নদীতে জলস্তর বৃদ্ধি হতে শুরু করেছে। মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের পাঁচথুপি সর্বস্বি ঘাটের ময়ূরাক্ষীর জলস্তর বাড়াই ভেঙে পড়েছে অস্থায়ী বাঁসের সেতু। সমস্যায় পড়েছেন বড়ঞা ও ভরতপুর এক নম্বর ব্লকের প্রায় ১০টি গ্রামের বাসিন্দারা স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা। চিকিৎসক, গ্রামের সাধারণ মানুষ হাট-বাজার হাসপাতাল সবকিছুই প্রায় ১০টি গ্রামের ৮ থেকে ৮০ সকল মানুষকে ভরতপুরের পাড় থেকে এই পাড় বড়ঞা আসার একমাত্র অস্থায়ী বাসের সেতু ভেঙে পড়ায় ব্যাপক সমস্যায় পড়েছেন।

    এলাকার বাসিন্দারা তাদের দাবি দীর্ঘদিন ধরে এখানে একটি স্থায়ী পাকা সেতুর দাবি করে আসেন এলাকার বাসিন্দারা কিন্তু ভোট আসে ভোট যাই তবে এলাকার বাসিন্দাদের সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি বর্ষা আসলেই এমনই দুর্ভোগ শুরু হয় এই অঞ্চলের বাসিন্দাদের।

    স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আজকে হঠাৎই জলস্তর বৃদ্ধি হতেই স্বামী স্ত্রী জলে ভেসে যাচ্ছিলেন। মাঝিদের তৎপরতায় উদ্ধার করা হয়। তবে জলস্তর বৃদ্ধিতে অস্থায়ী সেতু ভেসে যেতেই নৌকা চালানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
  • Link to this news (News18 বাংলা)