• হাসিনা ফিরতে পারবেন বাংলাদেশ? তসলিমা যা বললেন...
    আজকাল | ০৫ আগস্ট ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: প্রায় দু'দশক পরে তসলিমা নাসরিন ফিরেছেন কলকাতায়। অন্যদিকে, প্রায় দু'বছর দেশের বাইরে শেখ হাসিনা। তসলিমা যেমন কলকাতায় ফিরতে পারলেন, হাসিনা কি পারবেন দেশে ফিরতে? 

    ১৯৩২সালের ৯ই ডিসেম্বর, কলকাতার পার্শ্ববর্তী উত্তর ২৪ পরগনা সোদপুরের, এই মাটিতেই সমাধিস্থ হয়েছিলেন, ওপার বাংলার শিক্ষানবিশ নারী শিক্ষার অগ্রদূত, মহীয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তারপর থেকে দীর্ঘ বেশ কয়েক বছর পার হয়ে গিয়েছে, অবশেষে নির্বাসন কাটিয়ে সেই বেগম রোকেয়ার সমাধি তো স্মৃতিতে মাল্যদান করলেন প্রিয় লেখিকা তসলিমা নাসরিন, পাশাপাশি তুলে ধরলেন বেগম রোকেয়ার বিভিন্ন স্মৃতির কথা।

    সেখানেই বললেন হাসিনা প্রসঙ্গে। তলসিমা কী বললেন? বলেন- 'শেখ হাসিনা দেশে ফিরুক। জামাতিদের ধর্মন্ধতার রাজনীতি দূরে হাটুক, এতে নারী স্বাধিনতায় এবং প্রগতির বাধা হয়ে উঠছে।' অন্যদিকে তাঁর নিজের বাংলাদেশে ফেরা অনিশ্চিত। তাই কবে দেশে ফিরবেন তা নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন সাহিত্যিক তসলিমা নাসরিন

    দীর্ঘ নির্বাসনের পরে, ভালোবাসার শহরে ওপার বাংলার লেখিকা তসলিমা, পানিহাটি উচ্চ বালিকা বিদ্যালয়ে এসে, বেগম রোকেয়ার সমাধিতে মাল্যদান লেখিকার, পাশাপাশি বেশ খানিকটা সময় কাটান পানিহাটি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা-পড়ুয়াদের সঙ্গে।

    উল্লেখ্য, ২০২৪-এর জুলাই আন্দোলনের পর, আগস্ট মাসে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। সেই আগস্ট মাসেই কি দেশে ফেরা নিয়ে বড় বার্তা দেবেন? বুধবার হাসিনার ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার কথা রয়েছে। 

    ৫ আগস্ট দ্য ফরেন করেসপন্ডেন্ট‌স ক্লাব অফ সাউথ এশিয়াতে বক্তৃতা দেবেন শেখ হাসিনা। যদিও তিনি ভার্চুয়ালি বার্তা দেবেন। সেখানে উপস্থিত থাকবেন হাসিনার ছেলে  সজীব ওয়াজেদ জয়, শাকিব আল হাসান-সহ একাধিক ব্যক্তি। জল্পনা আগামিকাল দেশে ফেরার দিনক্ষণ জানাতে পারেন তিনি। 

     
  • Link to this news (আজকাল)