• একধাক্কায় ২৮টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ, কী অভিযোগ? পূর্ব মেদিনীপুরে কড়া পদক্ষেপ
    News18 বাংলা | ০৫ আগস্ট ২০২৬
  • আজকে এনসিপিআই সাংসদদের সঙ্গে বঙ্গভবনে মধ্যাহ্নভোজ করলাম৷ নিজেদের বেশ কিছু সমস্যার কথা তাঁরা আমাকে জানাতে চেয়েছিলেন, সেগুলি শুনলাম৷ সাংসদ তহবিলের টাকা খরচ নিয়েও কথা হয়েছে৷

    স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরই কড়া পদক্ষেপ৷ এক ধাক্কায় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার ২৮টি বেআইনি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য দফতর৷ অভিযোগ, প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই দিনের পর দিন রোগীদের পরিষেবা দিচ্ছিল এই ডায়গনস্টিক সেন্টারগুলি৷ অভিযুক্ত এই ডায়গনস্টিক সেন্টারগুলির সঙ্গে জেলার সরকারি হাসপাতালের চিকিৎসকদের একাংশেরও যোগসাজশ ছিল৷ এই ডায়গনস্টিক সেন্টারগুলি থেকেই রোগীদের বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে বাধ্য করা হত বলেও অভিযোগ৷

    গত সপ্তাহে পূর্ব মেদিনীপুরে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়৷ হলদিয়া মহকুমা হাসপাতাল সহ বেশ কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেন তিনি৷ রোগীর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি৷ তখনই মন্ত্রীর কাছে অভিযোগ আসে, সরকারি হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টার থেকেই পরীক্ষা নিরীক্ষা করানো জন্য রোগীর পরিবারকে চাপ দিচ্ছেন৷

    এই অভিযোগ পাওয়ার পরই কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী৷ বেআইনি ভাবে চলা ডায়াগনস্টিক সেন্টারগুলির বিরুদ্ধে পদক্ষেপের জন্যও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নির্দেশ দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী৷ তার পর আজই জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার ২৮টি বেআইনি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশিকা জারি করেছে৷

    এ দিন কলকাতায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগের সরকারের আমলে শো কজ নোটিস পাঠানো হত৷ তার পর আলোচনা হত৷ সেই আলোচনার সময়ই ফুল, মিষ্টি, খামের লেনদেন হত৷ কিন্তু এখন আর ওসব হবে না৷ আমি স্পষ্ট নির্দেশ দিয়েছি, বেআইনি কারবার চললে আগে ঝাঁপ বন্ধ করতে হবে৷ তার পরে যা কথা হওয়ার হবে৷
  • Link to this news (News18 বাংলা)