• Breaking News Live: অবৈধ কলসেন্টারের পর্দাফাঁস দ্বারকায়, ধৃত ৬
    এই সময় | ০৫ আগস্ট ২০২৬
  • মধ্যপ্রদেশের ইন্দোরে একটি অবৈধ কল সেন্টারের পর্দাফাঁস করেছে দ্বারকা জেলা পুলিশের সাইবার সেল। এই ঘটনায় থেকে ছয় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। পুলিশ জানিয়েছে, এই অবৈধ সাইবার কল সেন্টারের মাধ্যমে অনলাইন প্রতারণার কাজ চলত। অভিযানের সময়ে ২৮টি কম্পিউটার, একাধিক ইলেকট্রনিক ডিভাইস এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আন্তর্জাতিক সাইবার প্রতারণা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত এই চক্র। কতদূর বিস্তৃত এই নেটওয়ার্কের জাল, তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।

    লিলুয়ায় মদের আসরে বচসা। মদের নেশায় একে অপরকে গুলি দুই যুবকের। গুলিবিদ্ধ হয়েছেন ২ যুবকই। পুরো ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ

    মহারাষ্ট্রের কোলাপুরের সুরভ নগর এলাকায় একটি বন্ধ বাড়িতে বুধবার সাতসকালে হঠাৎ বিস্ফোরণ। সেই বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে কেঁপে ওঠে আশেপাশের বাড়ি। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বস্তির বিষয় যে, এই ঘটনায় কেউ নিহত হননি। তবে কী কারণে এই বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে।

    আবহাওয়া দপ্তরের ভারী বৃষ্টির সতর্কতাকে সত্যি করে উত্তরাখণ্ডে শুরু প্রবল বর্ষণ। দেরাদুনে মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টিতে তমসা নদীর জলস্তর দ্রুত বাড়ছে। বিখ্যাত তপকেশ্বর মহাদেব মন্দিরের পাশ দিয়ে বয়ে চলা নদীর জলস্তর বাড়তেই তৈরি হয়েছে উদ্বেগ।

    সকাল থেকে বাংলায় মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গে বুধবার থেকে ক্রমশ বাড়বে বৃষ্টি। শুক্রবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ লক্ষ্যণীয় ভাবে বাড়তে পারে। ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তরবঙ্গেও দুর্যোগের লাল সতর্কতা। অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরের কয়েকটি জেলায়।

  • Link to this news (এই সময়)