• ঝোপের আড়াল থেকে সোজা ঘাড়ে লাফ, বাঘের মুখ থেকে সঙ্গীকে বাঁচাতে যা করলেন মৎস্যজীবীরা...
    News18 বাংলা | ০৫ আগস্ট ২০২৬
  • সুন্দরবনে বাঘের আক্রমণে আবারও আহত হলেন এক মৎস্যজীবী। ওই মৎস্যজীবীর নাম শশীভূষণ মণ্ডল। ঝড়খালি ১ নম্বর গ্রামের বাসিন্দা শশীভূষণ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। চলতি বছরে সুন্দরবনে গিয়ে বাঘের আক্রমণের মুখে পড়েছেন অনেকেই। এই ঘটনায় সচেতনতা বৃদ্ধি করাও হয়েছে। কিন্তু এই ঘটনা আটকানো যাচ্ছে না। জানৈা গিয়েছে, শশীভূষণ তাঁর সঙ্গীদের সঙ্গে সুন্দরবনের জঙ্গলে লাগোয়া নদী খাঁড়িতে মাছ, কাঁকড়া ধরতে গিয়েছিলেন।

    এরপর সুন্দরবনের পীরখালির জঙ্গলে তিনি বাঘে আক্রমণের শিকার হন। নদীর চরে নেমে কাঁকড়া ধরার সময় একটি বাঘ তাঁর ওপর হঠাৎ ঝাঁপিয়ে পড়ে। এই ঘটনায় হতচকিত হয়ে পড়েন সকলেই। শশীভূষণের চিৎকার শুনে অন্য মৎস্যজীবীরা ছুটে আসেন তাঁর দিকে। সঙ্গীদের অসীম সাহসিকতা ও তৎপরতায় বাঘের সঙ্গে লড়াই করে শশীভূষণকে উদ্ধার করে আনা হয়। তবে তিনি গুরুতর জখম হয়েছেন।

    তাঁর শরীরের একাধিক জায়গায় গভীর ক্ষত হয়েছে। এরপর তাঁকে নিয়ে সঙ্গীরা ঝড়খালিতে ফেরেন। এরপর তাঁকে নিয়ে আসা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কলকাতাতেই তাঁর উন্নত চিকিৎসা করা হবে। এই বছরেই বাঘের আক্রমণের ঘটনা অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
  • Link to this news (News18 বাংলা)