• বাড়ি খালি করতে চেয়েছিলেন ১ কোটি! বিধাননগরের প্রাক্তন মেয়রের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দায়ের পর্তুগালের বাসিন্দার
    আজ তক | ০৫ আগস্ট ২০২৬
  • বিধাননগরের প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তীর বিরুদ্ধে তোলা চাওয়ার অভিযোগ। এক কোটি টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠেছে  প্রাক্তন মেয়রের বিরুদ্ধে। দীপঙ্কর সেনগুপ্ত নামে পর্তুগালের বাসিন্দা এই তোলাবাজির অভিযোগ করেছেন। 

    তিনি জানিয়েছেন, সল্টলেকের CJ ব্লকে তাঁর একটি বাড়ি রয়েছে। জানা গিয়েছে, এই দীপঙ্কর সেনগুপ্ত তাঁর বাড়ির 'পাওয়ার অফ অ্যাটর্নি' দিয়ে রেখেছিলেন বিকাশ কোঠারি নামে একজনকে। বিকাশ কোঠারিই দেখভাল করতেন বাড়িটির। কিন্তু এই বাড়িতে সৃজনী ভট্টাচার্য নামে এক মহিলা দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন বলে অভিযোগ। আর এই বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য নাকি বাড়ির মালিককে দীপঙ্কর সেনগুপ্তের কাছে এক কোটি টাকা দাবি করেছিলেন বিধাননগরের প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তী।

    বিধান নগর পূর্ব থানায় এই মর্মে লিখিত অভিযোগ জানানো হয়েছে। অভিযোগকারী জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই ৫ লক্ষ টাকা তিনি কৃষ্ণা চক্রবর্তীকে দিয়েছেন।  যদিও এই বিষয়ে কথা বলতে রাজি হননি বিধান নগরের প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তী।

    তবে কামারহাটির বিধায়ক তথা ঋতব্রতপন্থী নেতা মদন মিত্র বলেন, "যিনি অভিযোগ করেছেন তিনি সামনে নেই। তাঁর একটি স্টেটমেন্টের উপর অভিযোগটা হয়েছে। কৃষ্ণা চক্রবর্তী যে টাকা নিচ্ছেন সেটাও কিন্তু দেখা যাচ্ছে না। আমার মনে হয় পুলিশ নিশ্চিত তদন্ত করে পদক্ষেপ করবে। কারণ মেয়র একটি হাইলি প্রেস্টিজিয়াস জায়গা। একটু যেন তদন্ত করে নেওয়া হয়।"  - অরিন্দম ভট্টাচার্য

     
  • Link to this news (আজ তক)