• মহেশতলায় তুঙ্গে 'পতাকা বিপ্লব'! বড়বাজার কাঁপিয়ে দেশজুড়ে যাচ্ছে লক্ষ তিরঙ্গা
    News18 বাংলা | ০৫ আগস্ট ২০২৬
  • : অন্য বছরের তুলনায় এবছর জাতীয় পতাকার চাহিদা বেড়েছে কয়েকগুণ। ফলে ব্যস্ততা বেড়েছে কারখানাগুলিতে। স্বাধীনতা দিবসের আগে কাজ শেষ করতে রাজ্যের অন্যান্য জাতীয় পতাকা উৎপাদন কেন্দ্রের মতো মহেশতলার কারখানাগুলিতে চলছে দিন রাত কাজ। মহেশতলার কারখানা থেকে কলকাতার বড়বাজার-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা সরবরাহ করা হয়। এ নিয়ে কারখানার পক্ষ থেকে ফিরোজ মোল্লা জানান, তাঁরা এই পতাকা তৈরি করেন সারাবছর। জাতীয় পতাকাও তৈরি করেন।

    তবে এবছর নয়া সরকার আসায় জাতীয় পতাকার চাহিদা কয়েকগুণ বেড়ে গিয়েছে। ফলে দিনরাত কাজ করে সেই চাহিদা পূরণ করতে হচ্ছে। কর্মচারীও বেশি পরিমাণে লাগাতে হচ্ছে। হর ঘর তিরঙ্গা কর্মসূচি রয়েছে ৯-১৭ অগাস্ট। এই কর্মসূচিতে জাতীয় পতাকা উত্তোলন হবে প্রতিটি নাগরিকদের বাড়িতে। ফলে পতাকার চাহিদা হঠাৎ করে আকাশছোঁয়া হয়েছে।

    সকাল থেকে গভীর রাত পর্যন্ত সেলাই মেশিনের শব্দে মুখর হয়ে উঠেছে কারখানাগুলি। কারিগরদের কথায়, কর্মসূচির ঘোষণা হওয়ার পর জাতীয় পতাকার চাহিদা হঠাৎ করেই অনেক বেড়ে গেছে। নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত অর্ডার সরবরাহ করতে অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে তাঁদের।

    এই কারখানাগুলি থেকে তৈরি পতাকা মূলত কলকাতার বড়বাজার-সহ বিভিন্ন পাইকারি বাজারে পাঠানো হয়। সেখান থেকে তা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। পতাকার এমন চাহিদা থাকলে পরের বছরেও আপনিও এমন একটি কারখানা খুলে পতাকা উৎপাদন করতে পারেন। লাভ হবে আপনার।
  • Link to this news (News18 বাংলা)