• পঞ্চায়েত এলাকায় পরিবার পিছু ১২০০ টাকা কর? তড়িঘড়ি বিজ্ঞপ্তি জারি করে যা জানাল সরকার…
    এই সময় | ০৫ আগস্ট ২০২৬
  • রাজ্যের পঞ্চায়েত এলাকায় বাড়ি বা পরিবার পিছু বার্ষিক কর হবে ১২০০ টাকা? এরকম একটি খবরে জোর আলোচনা শুরু হয়। বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন (P&RD) দপ্তর জানিয়ে দিল, এই খবর সম্পূর্ণ ‘ভুয়ো’। পঞ্চায়েত এলাকায় কর কাঠামো পরিবর্তনের কোনও নির্দেশিকা জারি হয়নি বলে জানানো হয়েছে।

    সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন (P&RD) দপ্তর ‘পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন, ১৯৭৩’-এর কর-সংক্রান্ত বিধি ব্যবস্থায় কোনও পরিবর্তন করেনি। আগের নিয়মগুলিই বলবৎ রয়েছে। কোনওরকম রদবদল ছাড়াই সেগুলি কার্যকর করা হচ্ছে।

    সম্প্ৰতি ষোড়শ অর্থ কমিশনের সুপারিশের ভিত্তিতে, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর একটি ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’ (SOP) জারি করেছিল। যেখানে ‘পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন, ১৯৭৩’-এর বিভিন্ন ধারায় উল্লিখিত কর-সংক্রান্ত বিষয়গুলি ব্যাখ্যা করা হয়েছিল। এ দিনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে হেতু ওই SOP-র ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং এর ফলে বিভ্রান্তি বা ভুল তথ্যের সৃষ্টি হয়েছে, তাই দপ্তর সেটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। প্রয়োজনে উপযুক্ত সময়ে নতুন নির্দেশিকা জারি করা হবে। ফলত, মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্যে কেউ যেন বিভ্রান্ত না হন।

    উল্লেখ্য, এর আগে যে SOP জারি করা হয়েছিল, তাতে বকেয়া কর আদায়ের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে ধারাবাহিক ভাবে নজরদারির ব্যবস্থা করতে বলা হয়। কর সংগ্রহ বাড়াতে পঞ্চায়েত এলাকায় একাধিক শিবির করার পরামর্শও দেওয়া হয়। প্রশাসন জানায়, এই প্রক্রিয়ায় জনপ্রতিনিধিদের সক্রিয় ভাবে যুক্ত করা গেলে সাধারণ মানুষের মধ্যে কর প্রদানের বিষয়ে সচেতনতা বাড়বে এবং রাজস্ব আদায়ও বৃদ্ধি পাবে।

    না। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর জানিয়েছে, এমন কোনও নতুন কর চালু করা হয়নি।

    না। ‘পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন, ১৯৭৩’-এর কর সংক্রান্ত বিধিতে কোনও পরিবর্তন করা হয়নি।

    ষোড়শ অর্থ কমিশনের সুপারিশের ভিত্তিতে জারি করা একটি SOP-র ভুল ব্যাখ্যার কারণে এই বিভ্রান্তি তৈরি হয়েছিল বলে দপ্তর জানিয়েছে।

    না। ভুল ব্যাখ্যার কারণে বিভ্রান্তি তৈরি হওয়ায় সংশ্লিষ্ট SOP প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)