• শুভেন্দুর সরকারের জনপ্রিয় প্রকল্প নিয়ে প্রশ্ন অধীরের
    আজকাল | ০৬ আগস্ট ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলেন, " সমস্ত মহিলা বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাচ্ছেন না। এর পাশাপাশি অন্নপূর্ণা যোজনার সুবিধা দিতেও ১৩ পাতার শর্ত লাগানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি চোরদের নিয়ে এনসিপিআই দল হয়েছে, বিদ্রোহী তৃণমূল দল হয়েছে। এদেরকে তদন্তকারী সংস্থা ধরেছে বা জিজ্ঞাসাবাদ করেছে না। তৃণমূল জমানায় যা হয়েছে বিজেপিও একই কাজ করছে।"

    অন্যদিকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি কিছুটা হুঙ্কারের সুরে বলেন," মানুষের দাবি-দাওয়া পূরণ না হলে খুব শীগ্রই কংগ্রেস আন্দোলনের পথে নামবে। তৃণমূল চোর ছিল। বালি খাদান, গরু, পাথর সব চুরি করে গিয়েছে। কিন্তু তারা এখন আর ক্ষমতাই নেই। ঘরে ঘরে ট্যাক্স বাড়ছে, ইলেকট্রিক মিটারের খরচ বাড়ছে। এখন মানুষের দাবী দাওয়া পূরণ না হলে আমরা আন্দোলনের পথে নামব।"

    বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দেওয়ার বক্তব্যের তীব্র সমালোচনা করেন অধীর চৌধুরী। সাংবাদিকদের মুখোমুখি তিনি বলেন," তসলিমার জন্মের আগে থেকে মাদ্রাসা আছে। মাদ্রাসার দরকার নেই একথা বলার অধিকার তাঁকে ভারতের মানুষ দেয়নি, আমরা কেউ দেইনি। ভারত সরকার দিয়েছে কিনা জানি না। উনি তাঁর মত করে থাকুন। তসলিমার জানা উচিত মাদ্রাসাতে কেবল মুসলিম ছাত্ররা নয় মুর্শিদাবাদের মতো জেলায় প্রত্যন্ত গ্রামে হিন্দুরাও মাদ্রাসায় পড়ে ।"
  • Link to this news (আজকাল)