• 'কমপক্ষে ১০ হাজার জন নিখোঁজ বা নিহত, ষড়যন্ত্র আজও চলছে', বলতে বলতে কেঁদে ফেললেন হাসিনা
    আজ তক | ০৬ আগস্ট ২০২৬
  • দিল্লিতে সাংবাদিক বৈঠক করছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের দ্বিতীয় বর্ষপূর্তি, অর্থাৎ ৫ অগাস্ট দিল্লিতে ভার্চুয়ালি বক্তৃতা করছেন শেখ হাসিনা। 

    শেখ হাসিনা LIVE 

    কী বললেন সজীব ওয়াজেদ জয়?

    শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দাবি করেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরও বাংলাদেশে হিংসা থামেনি। তাঁর অভিযোগ, ২০২৪ সালের অগস্টের বিক্ষোভের পরও হত্যাকাণ্ড চলতে থাকে।

    তিনি রাষ্ট্রসংঘ (UN)-এর প্রকাশিত মৃত্যুর সংখ্যা এবং সরকারি পরিসংখ্যানের মধ্যে পার্থক্য নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, একটি 'ইনডেমনিটি' (দায়মুক্তি) ব্যবস্থার মাধ্যমে বিক্ষোভকারীদের ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে ঘটে যাওয়া হিংসার ঘটনাগুলি গভীরভাবে তদন্ত করার আহ্বান জানান।

    সজীব ওয়াজেদ জয় আরও অভিযোগ করেন, 'বাংলাদেশ আরেকটি পাকিস্তানে পরিণত হয়েছে।' তাঁর দাবি, এই পরিস্থিতি ভারতের জন্যও উদ্বেগের বিষয় হওয়া উচিত।

    বুধবার দিল্লির ‘ফরেন করেসপনডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া’-তে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন মুজিবুর রহমানের কন্যা। ভারত ও বাংলাদেশ- এই দুই দেশ থেকেই সরাসরি  দেখা যাবে এই সম্প্রচার। 

    ভারতে এই অনুষ্ঠান সন্ধে ৬ টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত হওয়ার কথা। সেখানে বাংলাদেশে সাড়ে ৬ টা থেকে আটটা পর্যন্ত। আর তা দেখা যাবে-

    Facebook: FCCSouthAsia
    YouTube: @FCCSouthAsia
    Website: www.fccsouthasia.com
    X (Twitter): X.FCCNewDelhi

    উপরে উল্লেখিত লিঙ্কে। 

    প্রসঙ্গত, কিছুদিন আগেই শেখ হাসিনা জানিয়েছেন তিনি বাংলাদেশে ফিরবেন। তার পরিপ্রেক্ষিতে তারেক রহমানের সরকার জানিয়ে দিয়েছে, হাসিনা দেশে এলেই তাঁকে গ্রেফতার করা হবে। এই পরিস্থিতিতে আজকের সাংবাদিক সম্মেলন খুব গুরুত্বপূর্ণ। 
  • Link to this news (আজ তক)