• ‘আরেক পাকিস্তানে পরিণত হয়েছে বাংলাদেশ’, সরাসরি ভারতের হস্তক্ষেপ চাইলেন হাসিনাপুত্র!
    প্রতিদিন | ০৬ আগস্ট ২০২৬
  • মৌলবাদের দাপাদাপি পাক ঘনিষ্ঠতায় বর্তমানে দুর্বৃত্তের রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। এই পরিস্থিতি শুধু বাংলাদেশের জন্য নয়, ভারতের জন্য বিপজ্জনক। এই বিষয়ে সরাসরি নয়াদিল্লির হস্তক্ষেপ চাইলেন হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশের কাছে তাঁর আর্জি ভারতের সংবাদমাধ্যম যেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্বের দরবারে তুলে ধরে।

    বুধবার দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে ভারচুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আগে লন্ডন থেকে ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়। সেখানেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও ভারতের জন্য সতর্কবার্তা দেন তিনি। বলেন, “বাংলাদেশের আইনশৃঙ্খলা বলে কিছু নেই। দেশটি দুবৃত্তের রাষ্ট্রে পরিণত হয়েছে। পুলিশি হেফাজতে আওয়ামি কর্মীদের খুন করা হচ্ছে, সংবাদমাধ্যম আক্রান্ত। এই ঘটনায় ভারতের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন রয়েছে। কারণ এই মুহূর্তে আপনাদের পূর্বে যে দেশটি রয়েছে সেটি আর একটি পাকিস্তান। আইএসআই বাংলাদেশকে পরিচালনা করছে। পাক ঘনিষ্ঠ মৌলবাদীদের বাড়বাড়ন্ত, হিজবুত তাহরিরের মতো সংগঠন সক্রিয় সে দেশে।”

    একইসঙ্গে সজীব বলেন, “ভারত বিশ্বের বৃহত্তর গণতান্ত্রিক দেশ। ভারতের সংবাদমাধ্যম স্বতন্ত্র। তাই আমার আবেদন বাংলাদেশের বর্তমান বেহাল অবস্থার কথা ভারতীয় সংবাদমাধ্যম যেন তুলে ধরে। তাহলে আন্তর্জাতিক আঙিনায় বিষয়গুলি প্রকাশ্যে আসবে। বাংলাদেশকে সঠিক পথে ফিরিয়ে না আনলে ভারতেরও ভবিষ্যৎ বিপন্ন।” সজীব আরও বলেন, ”মহম্মদ ইউনুসের আমলে বাংলাদেশের অর্থনীতির অবস্থা বেহাল অবস্থা হয়েছিল, তারেক রহমানের জমানাতেও তার বিশেষ পরিবর্তন হয়নি ঋণের উপরে চলছে বাংলাদেশ।”

    পাশাপাশি দেশে ফেরার বার্তা দিয়ে এদিন বক্তব্য রাখেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলেও তাঁকে বাংলাদেশে ফিরে আসা থেকে বিরত রাখার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি ফিরে এসেছিলেন। আবারও ফিরে আসার দৃঢ় সংকল্প করে তিনি বলেন, “তারা আমাকে কারাগারে পাঠাতে পারে, হত্যাও করতে পারে… যেকোনো কিছুই ঘটতে পারে, কিন্তু আমাকে ফিরতেই হবে।”
  • Link to this news (প্রতিদিন)