• আগস্টের অন্নপূর্ণার টাকা কবে পাবেন? দিনক্ষণ জানিয়ে দিল সরকার
    প্রতিদিন | ০৬ আগস্ট ২০২৬
  • চলতি আগস্টের অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ন‌্যায‌্য প্রাপকরা এই মাসেই পাবেন। সেপ্টেম্বর অবধি গড়াবে না। যেহেতু অনলাইনে আবেদনের ক্ষেত্রে বহু গরমিল ধরা পড়েছে, তাই পূর্ণাঙ্গ ও বিস্তারিত সমীক্ষা করা হচ্ছে বিডিও-স্তর থেকে। কবে অ্যাকাউন্টে ঢুকবে তার দিনক্ষণও প্রকাশ করা হল সরকারের তরফে। 

    ১৫ আগস্টের পর থেকে ন‌্যায‌্য প্রাপকরা টাকা পেতে শুরু করবেন। তবে কোনওরকম ভুল তথ‌্য দিলে বা অযোগ‌্যদের টাকা দেওয়া হবে না। বুধবার মার্চেন্টস চেম্বার অফ কমার্স ও এমসিসিআই লেডিস ফোরামের অনুষ্ঠানে এমনটাই স্পষ্ট করলেন নারী ও শিশুকল‌্যাণ মন্ত্রী মালতী রাভা রায়। তিনি প্রশ্ন তুলেছেন, “উচ্চ মাধ‌্যমিক শিক্ষকের স্ত্রী বা যাঁরা কর দিচ্ছেন তাঁদের স্ত্রী কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন?” যাতে ন‌্যায‌্য প্রাপকরা বঞ্চিত না হন সে ব‌্যাপারে সচেতনতার বার্তাও দেন মন্ত্রী।

    সূত্রের খবর, অনলাইনে আবেদন পূরণের সময় অনেকেই মিথ‌্যা তথ‌্য দিয়েছেন বলে দপ্তরে খবর এসেছে। এমনকী, যোগ‌্যরাও সাইবার ক‌্যাফের মাধ‌্যমে করায় তথ্যে ভুল হয়েছে। কিছু ক্ষেত্রে সমস‌্যা হয়েছে ব‌্যাঙ্ক-লিংকেও। সেই সবই খতিয়ে দেখতে বিডিও অফিসকে সমীক্ষা ও তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)