• বাতিল ১৩৫, সন্দেহের তালিকায় ৪৫ হাজারের বেশি! জাতিগত শংসাপত্রে ব্যাপক ঝাড়াই-বাছাই নবান্নর
    প্রতিদিন | ০৬ আগস্ট ২০২৬
  • তৃণমূল কংগ্রেসের আমলে দেওয়া জাতিগত সংশাপত্র যাচাইয়ের প্রক্রিয়া শুরু করল নবান্ন (Nabanna)। এই যাচাইয়ের কাজে ৪৫ হাজারের বেশি শংসাপত্র সন্দেহের তালিকায় রয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই বাতিল করা হয়েছে ১৩৫টি শংসাপত্র।

    তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যে এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। বিশেষ করে দুয়ারে সরকার শিবিরে খুব কম সময়ের মধ্যে বিপুল সংখ্যক মানুষকে জাতিগত শংসাপত্র দেওয়া হয়েছে। এই সব শংসাপত্রগুলি ভুয়ো বলে অভিযোগ ওঠে। রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে, তৃণমূল আমলে দেওয়া জাতিগত শংসাপত্র ঝাড়াই বাছাই চলছে। তবে প্রথমে দুয়ারে সরকার শিবির থেকে দেওয়া শংসাপত্রগুলির যাচাই করছে নবান্ন। এখনও পর্যন্ত ১ লক্ষ ২২ হাজার ১১৭টি শংসাপত্র যাচাই করা হয়েছে। এর মধ্যে ৭৬ হাজার ৭৫০টি শংসাপত্র বৈধ বলে জানা গিয়েছে। যদিও সন্দেহের তালিকায় রয়েছে ৪৫ হাজারের বেশি সংশাপত্র।

    সম্প্রতি, বাঁকুড়ায় হুল দিবসের সভা থেকে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, জাতিগত শংসাপত্র নিয়ে তদন্ত হবে। কোনও নথি ভুয়ো প্রমাণিত হলে দাতা ও প্রাপক দু’জনকেই গ্রেপ্তার করা হবে। এরপরই শংসাপত্র যাচাইয়ের কাজ শুরু করে নবান্ন। নিয়ম অনুযায়ী, নথিপত্র যাচাই করতে আবেদনকারীর এলাকায় গিয়ে সরকারি আধিকারিকরা শুনানি করেন। তবে তৃণমূল কংগ্রেসের জমানার শেষের দিকে এই শুনানি প্রক্রিয়া হত না বলে অভিযোগ। এর ফলে ফাঁকফোকর গলে অনেকেই ভুয়ো সংশাপত্র তৈরি করিয়ে নেয়। এসব শংসাপত্রগুলি বাতিল করতে উদ্যোগী নবান্ন।
  • Link to this news (প্রতিদিন)