• বিল বাড়াতে রোগীর নথিতে ভুয়ো তথ্য? কাঠগড়ায় শিলিগুড়ির দুই নার্সিংহোম
    এই সময় | ০৬ আগস্ট ২০২৬
  • এই সময়: রোগীর চিকিৎসার খরচ বাড়াতে অপ্রয়োজনে ভর্তি করে রাখা, বেশি দিন হাসপাতালে রাখা, এমনকী না হওয়া অস্ত্রোপচারও খাতায় কলমে দেখানোর অভিযোগ উঠল চার বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। এবং সেই অভিযোগ এনেছে বেসরকারি স্বাস্থ্যবিমা সংস্থা স্টার হেলথের তরফে। ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনে এই অভিযোগ জানানো হয়েছে।

    অভিযুক্তের তালিকায় রয়েছে শিলিগুড়ির মিত্র'স ক্লিনিক ও অগ্রসেন হাসপাতাল এবং কলকাতার নারায়ণ মেমোরিয়াল হাসপাতাল এবং দুর্গাপুর সিটি হাসপাতাল।স্টারের অভিযোগ, যেখানে ভর্তির প্রয়োজন নেই, সেখানেও রোগীকে ভর্তি করা হচ্ছে। আবার তিন-চার দিনেই ছুটি দেওয়া সম্ভব, এমন রোগীকেও সাত-আট দিন রেখে দেওয়া হচ্ছে। কোথাও একটি অস্ত্রোপচার হলেও বিলের কাগজে একাধিক অস্ত্রোপচার দেখানোর অভিযোগ রয়েছে।

    আরও গুরুতর অভিযোগ, বাড়তি বিলকে 'ঠিক' দেখাতে রোগীর মেডিক্যাল নথিতেও এমন রোগ বা চিকিৎসার কথা লেখা হচ্ছে, যা বাস্তবে হয়নি। বুধবার কমিশনে এই মামলার শুনানির পরে কমিশনের চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায় জানান, চার হাসপাতালকে ডেকে অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে সরেজমিনে হাসপাতাল পরিদর্শনও করবে কমিশন। এ দিনের শুনানিতে বিমা সংস্থাকে চারটি ঘটনার সমর্থনে প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়েছে।

  • Link to this news (এই সময়)