• বিকট শব্দ, চোখের সামনে তলিয়ে গেলেন মৎস্যজীবী...! হঠাৎ বিপর্যয়ের কারণ কী?
    News18 বাংলা | ০৬ আগস্ট ২০২৬
  • রায়চকে নৌকায় বাজ পড়ে নদীতে তলিয়ে গেলেন এক মৎস্যজীবী। ওই মৎস্যজীবীর নাম নাজির মোল্লা(৩০), বাড়ি শিমুলবেড়িয়া। ঘটনায় নৌকায় থাকা আরও দুই মৎস্যজীবী বরাতজোরে বেঁচে যান। মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি কয়েকদিন ধরে বৃষ্টি চলছে।

    তার মধ্যে মাঝে মধ্যেই বজ্রপাত হচ্ছে। এই প্রাকৃতিক দুর্যোগগুলি হঠাৎ করেই আসছে। এরকম এক ঘটনার সম্মুখীন হন তাঁরা। নৌকায় বাজ পড়ার সঙ্গে সঙ্গেই ওই মৎস্যজীবী নদীতে পড়ে যান। এরপর থেকে খোঁজ নেই নাজিরের। নাজিরের খোঁজে নদীতে তল্লাশি চলছে। স্থানীয় মৎস্যজীবীরাও সহযোগিতা করছেন।

    পুলিশের সার্চ বোট কাজ করছে। তবে এই মুহূর্তে নদীতে জলের পরিমাণ বেশি আছে। জলের টানও আছে প্রবল। ফলে নাজিরের দেহ দূরে স্রোতের টানে দূরে যেতেও পারে। গোটা ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে। স্থানীয় মৎস্যজীবীরাও এই ঘটনায় শোকাহত। কাছে থাকা দুই মৎস্যজীবীও ঘটনার আকষ্মিকতায় মর্মাহত।
  • Link to this news (News18 বাংলা)