• দামি নেকলেস, হিরের আংটি, সোনার চুড়ি... কলকাতা বিমানবন্দর চত্বরে সে এক কাণ্ড!
    এই সময় | ০৬ আগস্ট ২০২৬
  • এয়ারপোর্ট চত্বর থেকে উদ্ধার বিপুল সোনা, হিরের গয়না। একাধিক সোনার চেন, নেকলেস, চুড়ি, হিরের আংটি উদ্ধার করা হয়েছে। প্রায় কোটি টাকার গয়না। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। এই বিপুল গয়না কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে NSCBI এয়ারপোর্ট থানার পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, বুধবার বিকেলে NSCBI এয়ারপোর্ট থানার কাছে একটি সূত্র মারফত খবর আসে, কার্গো এলাকা দিয়ে রুপো ও সোনার গয়না পাচার করার পরিকল্পনা রয়েছে। সেই ভিত্তিতেই থানার ফোর্স এলাকায় নিরাপত্তা বাড়ায়। শুরু হয় নাকা চেকিং। আর সেই নাকা চেকিংয়েই উদ্ধার হয় এই বিপুল গয়না। উদ্ধার করা হয় একটি স্কুটিও।

    জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ওই স্কুটি চালকের নাম রামাবতার শর্মা। তিনি রাজস্থানের বাসিন্দা। এই বিপুল গয়না নিয়ে নিয়ে তিনি কোথায় যাচ্ছিলেন, কোথা থেকে এই গয়না নিয়ে আসেন, কী উদ্দেশ্য ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে ব্যারাকপুর আদালতে তোলা হবে।

  • Link to this news (এই সময়)