• বকেয়া DA নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি, কী হলো আজ কোর্টরুমে?
    এই সময় | ০৬ আগস্ট ২০২৬
  • বকেয়া DA মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পিকে মিশ্রর ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। আদালত এ দিন জানিয়েছে, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির তরফে DA সংক্রান্ত মনিটরিং কমিটির রিপোর্ট তুলে দেওয়া হবে মামলার সঙ্গে জড়িত সব পক্ষের হাতে। এর পরে ১৮ অগস্ট দুপুর ২টোয় ফের মামলা শুনবে দেশের শীর্ষ আদালত।

    শুনানিপর্বে আইনজীবী করুণা নন্দীকে এ দিন বিচারপতি কারোল প্রশ্ন করেন, ‘আপনাদের কাছে মনিটরিং কমিটির রিপোর্ট আছে? আমরা রেজিস্ট্রিকে বলছি আপনাদের সবাইকে কপি দিতে।’ এ দিন আর এক আইনজীবী মানেকা গুরুস্বামী আদালতকে জানান, বহু কর্মচারী এক টাকাও পাননি। আইনজীবী করুণা নন্দী বলেন, ‘রাজনৈতিক পালাবদলের পরে অনেক আশা ছিল। তবে এই সরকার নতুন করে অঙ্ক করতে শুরু করেছে৷ নতুন কনজিউমার প্রাইস ইনডেক্স প্রয়োগ করছে।’

    রাজ্য সরকারের তরফে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি আদালতে এ দিন জানান, এতে ভুল তো কিছু নেই। আর ইতিমধ্যেই ৭ হাজার কোটি টাকার DA দেওয়া হয়েছে। ১০ দিনের মধ্যে বিস্তারিত তথ্য জানাতে পারবেন আদালতকে। বিচারপতি কারোল জানান, রেজিস্ট্রির তরফে আগামী দু’দিনের মধ্যে মনিটরিং কমিটির রিপোর্ট দিতে হবে সব পক্ষকে। ১৮ অগস্ট দুপুর ২টোয় হবে পরবর্তী শুনানি।

  • Link to this news (এই সময়)