• কলকাতা বিমানবন্দরে যা মিলল, দেখে চক্ষু চড়কগাছ সকলের
    আজকাল | ০৬ আগস্ট ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতা বিমানবন্দর হয়ে  সোনা পাচারের চেষ্টা। ঘটনায় গ্রেপ্তার একজন। গ্রেপ্তার করেছে বিধাননগর NSCBI থানার পুলিশ। ধৃত রাজস্থানের বাসিন্দা। ওই ব্যক্তিকে বৃহস্পতিবার ব্যারাকপুর আদালতে তোলা হবে। 

    ঘটনার সূত্রপাত বুধবার সন্ধে। বুধবার সন্ধে বেলা কলকাতা বিমানবন্দর থেকে সোনা পাচারের চেষ্টার ঘটনাটি প্রকাশ্যে আসে। সূত্রের খবর, ওই যুবক স্কুটিতে সোনার গহনা নিয়ে বিমানবন্দর থেকে বাইরে দিকে নিয়ে যাচ্ছিলেন। অন্তর্দেশীয় কার্গো উড়ানের পরিসর থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। সেই সময় NSCBI থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই স্কুটি আটকায়। এরপরেই তাঁর কাছ থেকে প্রায় ৪০০ গ্রাম সোনা উদ্ধার হয়। যার বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা, তথ্য তেমনটাই। এছাড়াও কয়েকশ গ্রাম রূপা নিয়ে যাচ্ছিলেন ওই যুবক, জানা গিয়েছে তেমনটাও।

     পুলিশ সূত্রে খবর, কলকাতার বড়বাজার নিয়ে যাওয়া হচ্ছিল সেই সোনা ও রূপা। উদ্ধার হয়েছে একাধিক হার-বালা, আংটি। ধৃতকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে। তাঁকে হেফাজতে নিয়ে এই পাচার চক্রে আর কারা জড়িত তার তদন্ত চালাবে বিধাননগর পুলিশের এন এস সি বি আই থানার পুলিশ। তথ্য, রাজস্থানের ওই যুবকের নাম রাম অবতার শর্মা। 
  • Link to this news (আজকাল)