• ড্রেনে ওটা কী! দেখেই আঁতকে উঠলেন পথচলতি যুবক
    আজকাল | ০৬ আগস্ট ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: প্রকৃতির ডাকে সাড়া দিয়ে রাস্তার ধারে বড় ড্রেনে একটু হাল্কা হতে গিয়েছিলেন এক ব্যক্তি। ড্রেনের কাছে যেতেই যে দৃশ্য দেখতে পেলেন তা তাঁর মনে থেকে যাবে আজীবন। জোকা ১১৭ নম্বর জাতীয় সড়কের ধারে আনুমানিক ৩৪ বছর বয়সী এক যুবককে দেহ উদ্ধার করল ঠাকুরপুকুর থানার পুলিশ। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ট্রেন লাইনের ধারে প্রস্রাব করতে গেলে ড্রেনে একটি দেহ পড়ে থাকা দেখতে পান। মৃতদেহটি দেখে প্রথমেই আঁতকে ওঠেন ওই যুবক। এরপরেই তিনি চেঁচিয়ে ওঠেন। তাঁর চেঁচামেচিতে ঘটনাস্থলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ছুটে আসেন। সেই ব্যক্তি ছুটে আসা কর্তব্যরত ট্রাফিক পুলিশকে সবটা জানান। এরপর ট্রাফিক পুলিশ খবর দেয় ঠাকুরপুকুর থানার পুলিশকে। ঠাকুরপুকুর থানা পুলিশ এসে ওই অজ্ঞাত পরিচিত যুবকের মৃতদেহ উদ্ধার করে। এরপর ওই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত মৃত যুবকের নাম বা ঠিকানা কোনও কিছু জানা যায়নি।

    পুলিশ সূত্রে আরও খবর, উদ্ধার হওয়া যুবকের পরনে ছিল একটি গেঞ্জি ও হাফপ্যান্ট। ওই অবস্থাযতেই ড্রেনের ধারে পড়েছিল দেহটি। পুলিশ তদন্ত শুরু করেছে। কীভাবে যুবকের মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে। কেউ হত্যা করে এখানে দেহ ফেলে রেখে গিয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখছে এটি হত্যা নাকি আত্মহত্যা নাকি ওই যুবক কোনও দুর্ঘটনার শিকার। তবে পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট এবং পূর্ণাঙ্গ তদন্ত না হলে কোনও কিছুই এখন বলা যাচ্ছে না। পুলিশের বক্তব্য, ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হবে ঘটনাটি আদতে কি হত্যা নাকি দুর্ঘটনা বা আত্মহত্যা।
  • Link to this news (আজকাল)