একটি ফোন কল, তারপর হোয়াটসঅ্যাপে পাঠান একটি সাধারণ ফরম্যাট। কোথাও কোনও সন্দেহজনক লিঙ্ক নেই। তবুও মুহূর্তের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল ১ লক্ষ ৯০ হাজার টাকা। এমনই চাঞ্চল্যকর সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন পূর্ব বর্ধমান জেলার এক স্কুল শিক্ষক। তবে এই ঘটনার শেষটা অন্যরকম। সময়মত অভিযোগ জানানো এবং পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত নিজের হারান পুরো টাকাই ফিরে পেলেন তিনি। আর সেই অভিজ্ঞতার কথাই এবার সকলের সামনে তুলে ধরলেন ওই শিক্ষক।