• উইকএন্ডে 'একদিনের ট্রিপে' ঝাড়গ্রাম? ট্রেনের ভরসা নয়, কলকাতা থেকে চালু নয়া এসি বাস, জানুন
    News18 বাংলা | ০৬ আগস্ট ২০২৬
  • : সবুজের সমারোহ জঙ্গলমহলে। সবুজে ঢাকা ছোট জেলা ঝাড়গ্রাম। এখানে অন্যতম সুন্দর পর্যটন ডেস্টিনেশন বাঁশপাহাড়ি। আর এই জায়গা যেতে বেশ সমস্যা হত। এবার সেই সমস্যায় সমাধান। পর্যটকদের সুবিধার্থে চালু হচ্ছে কলকাতা-বাঁশপাহাড়ি শীততাপ নিয়ন্ত্রিত সরকারি বাস পরিষেবা। জামবনি ব্লকের গিধনী বাজারে এই বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিনপুরের বিধায়ক প্রণত টুডু। এর ফলে একদিনের ছুটিতেও কলকাতা থেকে সরাসরি ঝাড়গ্রামের এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে অনায়াসে ঘুরে যেতে পারবেন পর্যটকরা। সারাদিনের ক্লান্তি থেকে নিজেকে একটু মুক্তি দিতে অনেকেই সবুজের এই ক্ষেত্রে ঘুরে আসতে পছন্দ করেন। তবে ইচ্ছে থাকলেও সাধ্য কুলায় না অনেকের। এবার সেই সমস্যার সমাধানে নবনির্বাচিত বিধায়ক।
  • Link to this news (News18 বাংলা)