ধেয়ে আসছে তুমুল দুর্যোগ, শুক্রবার সকাল থেকে তেড়েফুঁড়ে নামবে বৃষ্টি! সতর্ক না হলেই ফাঁসবেন
News18 বাংলা | ০৭ আগস্ট ২০২৬
উত্তরবঙ্গে বর্ষার দাপট আরও বাড়তে চলেছে। একাধিক জেলাকে আগে থেকেই সতর্ক করে দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গোপসাগরে বিস্তৃত সক্রিয় মৌসুমী বায়ুর জেরে ভারী থেকে অতিবারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পাহাড়ি নদীগুলি আরও রুদ্ররুপ ধারণ করবে। ফলে সতর্কতা না মেনে রাস্তায় বেরোলে সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকছেই। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।