• Breaking News Live: প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকের জন্য পৌঁছলেন NCPI সাংসদরা
    এই সময় | ০৭ আগস্ট ২০২৬
  • ১০, লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে শুক্রবার সকালে বৈঠকের জন্য পৌঁছলেন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ NCPI সাংসদরা। এ দিন মুর্শিদাবাদের ৩ সাংসদকেও দেখা গেল। ব্রেকফাস্ট বৈঠকে এই সাংসদদের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।

    NEET-UG 2026-এর প্রশ্ন ফাঁসে ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র (NTA) বিভিন্ন বিষয় বা Subject-এর বিশেষজ্ঞরা জড়িত বলে চার্জশিটে জানাল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, প্রশ্ন ফাঁসের ঘটনা অত্যন্ত সংগঠিত অপরাধ এবং তা আন্তঃরাজ্য ষড়যন্ত্র। চার্জশিটে সিবিআই ১৩ জনের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ জানিয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ, কোচিং অপারেটর, দালাল এবং কয়েকজন প্রার্থীও। সিবিআই-এর দাবি, প্রশ্ন ফাঁস শেষ মুহূর্তে হয়নি। বরং পরীক্ষা শুরুর বেশ কয়েক মাস আগেই তার প্রায় নিশ্ছিদ্র পরিকল্পনা হয়েছিল।

    হাওড়ার লিলুয়া এলাকায় দিনের আলোয় চোলাই মদ পাচারের চেষ্টা ভেস্তে দিল লিলুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লিলুয়া ঝিল রোড এলাকা থেকে মোট ১২টি প্যাকেটে প্রায় ১২০ লিটার চোলাই মদ নিয়ে লিলুয়ার ভাগাড় এলাকায় সরবরাহ করতে যাচ্ছিলেন তিন মহিলা।

    সিরিয়ার দামাস্কের দক্ষিণ-পূর্বে জারমানা শহরে ব্যস্ততম সময়ে মিনিবাসে বিস্ফোরণ। সে সময়ে প্রচুর যাত্রী ছিলেন ওই বাসে। স্থানীয় সময়ে বৃহস্পতিবার হওয়া এই বিস্ফোরণে কমপক্ষে ২ জনের মৃত্যুর খবর মিলেছে। ১৩ জন আহত। সিরিয়া কর্তৃপক্ষ সূত্রে খবর, বাসে কোনও বিস্ফোরক লুকিয়ে রাখা ছিল। তার থেকেই এই ঘটনা।

    আগামিকাল অর্থাৎ শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তাৎক্ষণিক পূর্বাভাস হিসেবে ইতিমধ্যেই প্রায় গোটা দক্ষিণবঙ্গে হলুদ সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বেলা বাড়লে কোনও কোনও জেলায় কমলা সতর্কতা জারি হতে পারে। পরশু রবিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে।

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা বলেছেন, বিতর্কিত বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল, ২০২৬ (Foreign Contribution (Regulation) Amendment Bill, 2026) আগামী ১২ অগস্ট সংসদে আলোচনা ও পাশের জন্য উত্থাপন করা হবে।

  • Link to this news (এই সময়)