• বাঁশের সাঁকো পেরোনোর দিন শেষ! এবার ময়না-নন্দকুমারের কংসাবতীতে কংক্রিটের ব্রিজ, কাজ কত দূর? জানুন
    News18 বাংলা | ০৭ আগস্ট ২০২৬
  • : অভিযোগ ছিল বিধানসভা হোক বা লোকসভা—ভোট আসে, ভোট যায়। কিন্তু পরিবর্তন আর হয় না। তবে এবার পরিবর্তন। পূর্ব মেদিনীপুর জেলার ময়না ও নন্দকুমার বিধানসভাকে সংযুক্ত করা গুরুত্বপূর্ণ পুরষাঘাট ব্রিজ তৈরির উদ্যোগ নেওয়া হল। ফলে দিনের পর দিন বাঁশের তৈরি সাঁকো দিয়েই পারাপার করতে হবে দুই প্রান্তের মানুষদের। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের পুরষাঘাট, অন্যদিকে ময়না ব্লকের লালুয়াগেরড়া। মাঝখানে বয়ে গিয়েছে কংসাবতী বা কাঁসাই নদী। কংসাবতী নদী এই এলাকায় দুটি ব্লককে বিচ্ছিন্ন করে রেখেছে। বছরের পর বছর মানুষের ভরসা এই কংসাবতী বা কাঁসাই নদীর উপর বাঁশের সেতু।
  • Link to this news (News18 বাংলা)