• আর রাত জাগবে না মা-বউরা! গভীর সমুদ্রে কোথায় আছে ট্রলার? বাড়ি বসেই মোবাইলে লাইভ লোকেশন
    News18 বাংলা | ০৭ আগস্ট ২০২৬
  • : দিঘার ঢেউ আর ভোরের নোনা হাওয়ার সঙ্গে যে আতঙ্কটা জড়িয়ে ছিল, সেটা এবার অতীত। “সমুদ্রে গিয়ে ট্রলার ফিরবে তো?” – এই প্রশ্নটা আর প্রতিটা জেলে পরিবারকে রাত জাগাবে না। কারণ জেলা প্রশাসন এবার উপকূলে খুলে দিল জেলেদের জন্য বিশেষ “ডিজিটাল কন্ট্রোল রুম”। জেলা পুলিশের তত্ত্বাবধানে চলা এই রুম থেকে এখন থেকে নজর থাকবে সমুদ্রে থাকা প্রতিটি ট্রলারের উপর। লক্ষ্য একটাই – ঝড় হোক বা ইঞ্জিন খারাপ, কোনও জেলে যেন নিখোঁজ না হয়। প্রযুক্তির হাত ধরে সমুদ্রেও এবার পৌঁছে যাবে প্রশাসনের সুরক্ষা।
  • Link to this news (News18 বাংলা)