• নিট প্রশ্ন ফাঁসে জড়িত NTA-র বিশেষজ্ঞরাও, চার্জশিটে কী কী অভিযোগ করল CBI?
    এই সময় | ০৭ আগস্ট ২০২৬
  • NEET-UG 2026-এর প্রশ্ন ফাঁসে ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র (NTA) বিভিন্ন বিষয় বা Subject-এর বিশেষজ্ঞরা জড়িত বলে চার্জশিটে জানাল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, প্রশ্ন ফাঁসের ঘটনা অত্যন্ত সংগঠিত অপরাধ এবং তা আন্তঃরাজ্য ষড়যন্ত্র।

    চার্জশিটে সিবিআই ১৩ জনের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ জানিয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ, কোচিং অপারেটর, দালাল এবং কয়েকজন প্রার্থীও। সিবিআই-এর দাবি, প্রশ্ন ফাঁস শেষ মুহূর্তে হয়নি। বরং পরীক্ষা শুরুর বেশ কয়েক মাস আগেই তার প্রায় নিশ্ছিদ্র পরিকল্পনা হয়েছিল।

    সূত্রের খবর, চার্জশিটে সিবিআই-এর অভিযোগ, বটানি, ফিজিক্স ও কেমিস্ট্রির জন্য NTA যে সব বিশেষজ্ঞদের নিযুক্ত করেছিল, তাঁরা তাঁদের পদের অপব্যবহার করেছেন। পরীক্ষার প্রশ্নপত্রের মতো অত্যন্ত কনফিডেনশিয়াল বিষয় তাঁরা অবাধে দেখতে পারতেন। প্রশ্ন ফাঁস অত্যন্ত সংগঠিত নেটওয়ার্কের মাধ্যমে হয়েছে। তাতে বিশেষজ্ঞদের বড় ভূমিকা ছিল।

    সিবিআই-এর আরও অভিযোগ, বিভিন্ন কোচিং অপারেটর, দালালরা মিলে নিখুঁত 'সাপ্লাই চেন' তৈরি করেছিল পরীক্ষার্থীদের কাছে প্রশ্ন পত্র পৌঁছে দিতে।

    বিভিন্ন সোশ্যাল মাধ্যমে প্রশ্নেপত্রের পিডিএফ ফরম্যাট ও ছবি তুলে পাঠানো হতো। অভিযুক্তদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ও সেগুলির ফরেনসিক পরীক্ষা করে জানা গিয়েছে, কী ভাবে প্রশ্ন ফাঁসের ব়্যাকেট কাজ করত। বিভিন্ন চ্যাট, ফাঁস হওয়া প্রশ্ন ও তথ্যের ডিজিটাল প্রমাণ সংগ্রহ করা হয়েছে বলে চার্জশিটে সিবিআই-এর দাবি।

  • Link to this news (এই সময়)