১১ সাক্ষী, একাধিক অভিযোগ! দেবরাজের বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিটে বিস্ফোরক তথ্য
News18 বাংলা | ০৭ আগস্ট ২০২৬
গ্রেফতারের ৩৫ দিনের মাথায় দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে জমা পরল চার্জশিট। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে গ্রেফতারের ৩৫ দিনের মাথায় বারাসাত জেলা আদালতে চার্জশিট জমা দিল তদন্তকারী সংস্থা। সিন্ডিকেট চক্র পরিচালনা ও তোলাবাজি সংক্রান্ত অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১১১ ধারাসহ একাধিক ধারায় এই চার্জশিট পেশ করা হয়েছে।