খড়ের পালুইয়ে মাওজার পিস্তল! ব্রিটিশের অস্ত্র আইনে প্রথম সশ্রম কারাদণ্ডে দণ্ডিতা এই মহিলা, জানুন
News18 বাংলা | ০৭ আগস্ট ২০২৬
: প্রত্যেক বছর দেশজুড়ে পালন করা হয় স্বাধীনতা দিবস। আজকে আমরা যে স্বাধীন দেশে বসবাস করছি সেই স্বাধীন দেশে পিছনে অবদান রয়েছে বহু বিপ্লবীদের। ঠিক তেমনই এই বীরভূম জেলাতেও রয়েছে একজন স্বাধীনতা সংগ্রামী। অনেকের কাছে এই নামটাও হয়ত অজানা। তাঁর নাম ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের নারীবিপ্লবী দুকড়িবালা দেবী। ব্রিটিশ শাসনকালে দুকড়িবালা দেবীই অস্ত্র আইনে প্রথম সশ্রম কারাদণ্ডে দণ্ডিতা মহিলা। স্বাধীনতা সংগ্রামীদের কাছে যিনি একসময় পরিচিত ছিলেন ‘মাসিমা’ নামে। জানা যায় সময়টা ছিল তখন ১৮৮৭ সালের ২১ জুলাই। ঠিক সেই দিন বীরভূম জেলার নলহাটির ঝাউপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন দুকড়িবালা দেবী।