• পাঁচ বছরে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে কত খরচ, কী কী পেল ভারত? হিসাব দিল কেন্দ্র
    প্রতিদিন | ০৭ আগস্ট ২০২৬
  • বিদেশ সফর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ শুনতে হয় বরাবর। তবে গত পাঁচ বছরে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের খরচ অনেকটাই কমেছে। বরং সে তুলনায় বিদেশি বিনিয়োগ এসেছে অনেক বেশি। কেন্দ্রের দাবি, ২০২১ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে ভারতে মোট ৩৮১.৮ বিলিয়ন মার্কিন ডলার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই এসেছে।

    রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) বিদেশ সফরের বিস্তারিত খরচ পেশ করেছে কেন্দ্র। বিদেশ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও চিন-সহ মোট ২৩টি দেশ সফরে ১৮০ কোটিরও বেশি টাকা খরচ হয়েছে। এছাড়া চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত প্রায় সাড়ে ৭৪ কোটি টাকা খরচ হয়েছে। ২০২১ সাল থেকে মোট ৭৪টি বিদেশ সফরে খরচ হয়েছে ৫৫০ কোটি টাকা। ২০১৪ থেকে ২০১৮ এই চার বছরে প্রধানমন্ত্রীর বিদেশযাত্রায় খরচ হয়েছিল প্রায় ২ হাজার কোটি। ২০২০ থেকে ২০২৫-এই পাঁচ বছরে খরচ কমে দাঁড়ায় ২৫৮ কোটি। সে তুলনায় ২০২১ সাল থেকে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের খরচ কমেছে।

    ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিদেশ সফরের খরচ এবং এই সফরগুলির জেরে দেশে আসা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিসংখ্যানও তুলে ধরা হয়েছে। রাজ্যসভায় আপ সাংসদ সঞ্জয় সিং এবং সিপিএম সাংসদ ভি শিভদাসনের করা একটি প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য পেশ করেন বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। ২০২১ সাল থেকে প্রধানমন্ত্রীর বিদেশ সফর এবং তাতে হওয়া মোট খরচের বছর ও দেশভিত্তিক হিসেব চেয়েছিলেন ওই সাংসদরা।

    প্রধানমন্ত্রীর বিদেশ সফরগুলির উপযোগিতা নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই উচ্চপর্যায়ের সফরগুলি বিভিন্ন দেশের সঙ্গে দিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রযুক্তি, উদ্ভাবন, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও শক্তি সহযোগিতার মতো ক্ষেত্রগুলিকে মজবুত করতে এই সফরগুলি সাহায্য করে। কেন্দ্রের দাবি, ২০২১ সালের জুলাই থেকে শুরু করে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর বিদেশ সফরগুলিতে মোট ৩১ ৬টি সমঝোতাপত্র বা মউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)