• বদলের বাংলায় প্রথম ‘তেরঙ্গা যাত্রা’, নিজের কেন্দ্র ভবানীপুরে মিছিলের নেতৃত্বে খোদ মুখ্যমন্ত্রী
    প্রতিদিন | ০৭ আগস্ট ২০২৬
  • বদলের বাংলায় এই প্রথম ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি। স্বাধীনতার মাসের এই প্রকল্প বেশ কয়েকবছর আগেই সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এ রাজ্যে সেসময় বিরোধী দলের সরকার থাকায় ‘তেরঙ্গা যাত্রা’র মুখ দেখেননি বঙ্গবাসী। ছাব্বিশে সরকার বদলের পর  ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির কার্যত মেগা সেলিব্রেশন! শুক্রবার, ৭ আগস্ট নিজের কেন্দ্র ভবানীপুরে তার উদ্বোধন করে দিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিকেলে সার্ভে বিল্ডিং থেকে  হাজরা মোড় পর্যন্ত মিছিলে বিপুল জনসমাগম। রাজপথে শুধুই ত্রিবর্ণ পতাকা। মাথা গোনার উপায় নেই। আর সেই মিছিলেরই নেতৃত্ব দিলেন মুখ্যমন্ত্রী নিজে। এই মিছিলে ভবানীপুরবাসী ছাড়াও দেখা গেল শিল্পমন্ত্রী তাপস চট্টোপাধ্যায় ও অগণিত সাধারণ মানুষকে। 

    [প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]

     
  • Link to this news (প্রতিদিন)