ভাইরাল ব্রিজে ছবি তুলতে গিয়ে ঘোর বিপদ, যুবকের পরিণতি দেখে 'বন্ধুত্বেই' প্রশ্নচিহ্ন
News18 বাংলা | ০৮ আগস্ট ২০২৬
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া রেল ব্রিজে ঘুরতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক তরুণের। বন্ধুদের সঙ্গে ছবি তুলতে নেমে ভাগীরথী নদীর জলে তলিয়ে মৃত্যু হল মালদহ শহরের বাসিন্দা সৌভিক দাসের (২০)। দীর্ঘ প্রায় ২৬ ঘণ্টার তল্লাশির পর শনিবার ভাগীরথী নদী থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকাজুড়ে। এই ঘটনায় সৌভিকের সঙ্গে থাকা দুই বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।