মাথায় বই-খাতা, স্কুলে খুদেরা! কোমর সমান জলে লেতি নদী পেরিয়ে শিক্ষার জন্য প্রতিদিন জীবনের ঝুঁকি
News18 বাংলা | ০৮ আগস্ট ২০২৬
কাঁধে বই-খাতার ব্যাগ, চোখে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নের পথে প্রতিদিনই অপেক্ষা করে বিপদ। কখনও কোমরসমান জল, কখনও তীব্র স্রোত। মাথায় বই-খাতা ও জুতো তুলে লেতি নদী পেরিয়েই প্রতিদিন স্কুলে যেতে হয় পাহাড়ের খুদে পড়ুয়াদের। বর্ষায় নদীর জল ফুলে-ফেঁপে উঠলে সেই পথই হয়ে ওঠে কার্যত ‘মরণফাঁদ’।