• জলমগ্ন কজওয়ে, স্কুলে যেতে জীবনের ঝুঁকি! পড়ুয়াদের জন্য পুলিশের গাড়িই ভরসা
    News18 বাংলা | ০৮ আগস্ট ২০২৬
  •  প্রবল বৃষ্টিতে ডুলুং নদীর জল বেড়ে বিপদসীমার উপর দিয়ে বইছে। নদীর জলে কার্যত ডুবে গিয়েছে পারাপারের কজওয়ে। আর সেই কজওয়ে পেরিয়েই প্রতিদিন স্কুলে যেতে হয় একাধিক গ্রামের পড়ুয়াদের। খরস্রোতা নদীর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে পড়ুয়াদের পারাপারের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ছবি সামনে আসতেই তৎপর হয় প্রশাসন। এবার পড়ুয়াদের স্কুলে পৌঁছে দিতে পুলিশের গাড়ির ব্যবস্থা করল জামবনী থানার পুলিশ।
  • Link to this news (News18 বাংলা)