নেশাগ্রস্ত অবস্থায় নিজের ৭ মাসের সন্তানকে নিয়ে পালানোর অভিযোগ, তাড়া খেয়ে শিশুকে ফেলে চম্পট বাবা
News18 বাংলা | ০৮ আগস্ট ২০২৬
নিজের সাত মাসের কন্যাসন্তানকে মায়ের অগোচরে নিয়ে পালানোর অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। স্থানীয়দের তাড়া খেয়ে শেষ পর্যন্ত রাস্তার পাশে শিশুটিকে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত বাবা। পরে স্থানীয়দের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা হয়। শুক্রবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ি শহরের বোসপাড়া এলাকায়।