• উত্তরাখণ্ডে উলটপুরাণ! এসআইআর নোটিস মুখ্য নির্বাচনি আধিকারিককেই
    বর্তমান | ০৮ আগস্ট ২০২৬
  • দেরাদুন: রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিককেই এসআইআর নোটিস। এমনটাই ঘটেছে উত্তরাখণ্ডে। রাজ্যজুড়ে ভোটার তালিকা যাচাই পর্বে নোটিস পেয়েছেন এক বিজেপি বিধায়ক, কুমায়ুনের কমিশনারের মতো একাধিক আধিকারিক ও জনপ্রতিনিধিও। কমিশন সূত্রে খবর, মুখ্য নির্বাচনি আধিকারিক বিভিআরসি পুরুষোত্তম নামের বানান ভুলের জন্য নোটিস পেয়েছেন।  বিজেপি বিধায়ক সরিতা আচার্য ও তাঁর ছোটো ছেলে নোটিস পেয়েছেন নির্বাচনি তথ্যগত ত্রুটির কারণে। একই কারণে নোটিস পেয়েছেন কুমায়ূনের কমিশনার দীপক রাওয়াতও। 

    মুখ্য নির্বাচনী আধিকারিক পুরুষোত্তম জানিয়েছেন, এসআইআর নোটিস পাওয়া বেশিরভাগ মানুষই নাম, ঠিকানা বা নির্বাচনি তথ্যের ভুলের মতো সামান্য কারণে নোটিস পেয়েছেন। এতে ভয় পাওয়ার কিছু নেই। নিয়ম মেনে নথি জমা দিলেই ভোটার তালিকায় নাম ফিরে আসবে। তিনি আরও বলেছেন, ভোটার যাচাই প্রক্রিয়ায় ২৪ লক্ষ ৩০ হাজার নোটিস ইস্যু হয়ে গিয়েছে। যার মধ্যে ২০ লক্ষ ২৭ হাজার ইতিমধ্যেই ভোটারদের হাতে পৌঁছে গিয়েছে।
  • Link to this news (বর্তমান)