ভাসছে স্টেশন চত্বর-বৈদ্যপুর মোড়, নিকাশি নালা দখল না কি পুরসভার গাফিলতি? চরম ভোগান্তিতে কালনা
News18 বাংলা | ০৮ আগস্ট ২০২৬
: টানা বৃষ্টি ও অতি ভারী বর্ষণে কার্যত জলমগ্ন কালনা শহরের একাধিক এলাকা। জলযন্ত্রণায় নাজেহাল সাধারণ মানুষ। শহরের বিভিন্ন রাস্তাঘাট, দোকানপাট ও বাড়িতে ঢুকে পড়েছে বৃষ্টির জল। এমনকি প্রধান সড়কেও কোমরসমান না হলেও উল্লেখযোগ্য বেশি জল জমে থাকায় ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন। কামারশালা গলি, পুণ্য সিনেমা হলের সামনে, যোগীপাড়া, বৈদ্যপুর মোড়, জ্ঞানানন্দ আশ্রম সংলগ্ন এলাকা, কালনা জিআরপি অফিস, স্টেশন চত্বর-সহ একাধিক জায়গায় বেলা গড়িয়েও জল নামার তেমন কোনও লক্ষণ দেখা যায়নি।