১ বছর ধরে নদীর পেটে রাস্তা! দেড় ফুটের নালা ধরে সাকাসের মতো যাতায়াত, সুরাহা নেই কাটোয়ার গ্রামে
News18 বাংলা | ০৮ আগস্ট ২০২৬
: কাটোয়ার মালঞ্চ গ্রামে ব্রহ্মাণী নদীর গ্রাসে রাস্তা ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে প্রায় এক বছর। অথচ এখনও সেই রাস্তা সংস্কার হয়নি। নদীর পাড় ঘেঁষে থাকা প্রায় ৪০ মিটার রাস্তা এখন কার্যত নদীর স্রোতের মুখে। বাধ্য হয়ে রাস্তার পাশের মাত্র দেড় ফুট চওড়া ঢাকনা দেওয়া নিকাশি নালার উপর দিয়েই যাতায়াত করছেন গ্রামবাসী থেকে স্কুলপড়ুয়ারা।