কবিগুরুর রবি ঠাকুরের (Rabindranath Tagore) প্রয়াণদিবসে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল বাংলা। সমাজের বিভিন্ন স্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন বিশ্বকবির প্রতি। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাজ্যের একাধিক মন্ত্রী।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari) কবিগুরুর (Rabindranath Tagore) প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, রবীন্দ্রনাথের সাহিত্য, জীবনদর্শন ও চিন্তাভাবনা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। আগামীদিনেও তা পথ দেখাবে।
এক্সে একটি পোস্টে তিনি লেখেন, ২২ শ্রাবণ বিশ্ববন্দিত কবি ও সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণদিবস (Rabindranath Tagore)। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে অনন্য মর্যদায় প্রতিষ্ঠিত করেছেন। তাঁর অসামান্য সৃষ্টি, জীবনদর্শন ও কালজয়ী চিন্তা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালিকে অনুপ্রাণিত করেছে বলেও উল্লেখ করেন তিনি।
নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) জোড়াসাঁকোয় কবিগুরুর পৈতৃক বাড়িতে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। তিনি বলেন, রবীন্দ্রনাথের প্রভাব শুধু বাংলা বা ভারতের মধ্যে সীমাবদ্ধ নয়, গোটা বিশ্বেই তাঁর বিশেষ মর্যাদা রয়েছে। জন্মের পর থেকেই রবীন্দ্রনাথ (Rabindranath Tagore) বাঙালির জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত বলেও মন্তব্য করেন তিনি।
অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) আরও বলেন, জীবনের বিভিন্ন পর্যায়ে রবীন্দ্রনাথের (Rabindranath Tagore) লেখা ও সৃষ্টিকে নতুনভাবে আবিষ্কার করা যায়। ছোটবেলায় স্কুলের পাঠ্যবই ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাঁর সঙ্গে পরিচয় হলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর কবিতা, সাহিত্য ও দর্শনের গভীরতা আরও বেশি করে উপলব্ধি করা সম্ভব হয়।
উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ও (Jagannath Chatterjee) জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে রবীন্দ্রনাথকে (Rabindranath Tagore)শ্রদ্ধা জানান। তিনি বলেন, কবিগুরুকে শুধু জন্মদিন বা প্রয়াণদিবসে স্মরণ করলেই হবে না। তাঁর আদর্শ, সাহিত্য ও চিন্তাভাবনাকে প্রতিদিনের জীবনে ধারণ করতে হবে।
১৮৬১ সালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)। ১৯১৩ সালে গীতাঞ্জলি-র জন্য সাহিত্য নোবেল পুরস্কার পান। তিনি ছিলেন এশিয়ার প্রথম নোবেলজয়ী। ১৯০১ সালে শান্তিনিকেতনে তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। ১৯৪১ সালের ২২ শ্রাবণ ৮০ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।