• জঙ্গল কেটে ভেড়ি-রিসর্ট তৈরি! এবার সুন্দরবনে মেগা অ্যাকশনে নামছে সরকার, অক্টোবরেই আসল খেলা
    News18 বাংলা | ০৮ আগস্ট ২০২৬
  • : এবার নেওয়া হল সুন্দরবনের গভীর ক্ষত সারানোর উদ্যোগ। সুন্দরবনের যে ১ হাজার ৬০০ হেক্টর জমি বেদখল হয়ে গিয়েছিল, সেখানে বসানো হবে ম্যানগ্রোভ। ফলে আয়তনে বাড়বে সুন্দরবন। ম্যানগ্রোভ বনাঞ্চল ধ্বংস করে বেআইনিভাবে ভেড়ি নির্মাণ, রিসর্ট-সহ আরও অন্যান্য কাজ হয়েছিল। প্রাশাসনিক ভাবে সব ব্যাপারগুলি খতিয়ে দেখা হয়। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়। তার মধ্যে সবথেকে বড় উদ্যোগ হল এই সুন্দরবনের ম্যানগ্রোভের পরিধি বাড়ানো। জানা গিয়েছে, দখলদারি হটিয়ে সেই জায়গাগুলি মুক্ত করে ম্যানগ্রোভ চারা রোপণ করা হবে।
  • Link to this news (News18 বাংলা)