কবিগুরুর প্রাণের শহর ছিল বোলপুর শান্তিনিকেতন। আর এই বোলপুর শান্তিনিকেতনে প্রত্যেক বছরের মত এ বছরও বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত হল। বর্ষার সকালে সূর্যের আলো ফুটতেই গৌর প্রাঙ্গণে বৈতালিক, সকালে উপাসনা মন্দিরে বিশেষ উপাসনা ও উদয়ন বাড়িতে পুষ্প নিবেদন অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিকে শ্রদ্ধা নিবেদন করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিশ্বভারতী কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, বৃক্ষরোপণ, কবি স্মরণ-সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কবির প্রয়াণ দিবস পালনের একাধিক কর্মসূচি রয়েছে।