• কারও পোষ্যের নাম এডওয়ার্ড, কারও আবার জুগনি— বলিউডের বিখ্যাত ‘ক্যাট মম’-দের চেনেন?
    এই সময় | ০৮ আগস্ট ২০২৬
  • মানুষের সঙ্গে বিড়ালের নিবিড় সম্পর্ককে উদ্‌যাপন করতে বিশ্ব জুড়ে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক বিড়াল দিবস ২০২৬ (International Cat Day 2026)। আর পাঁচজনের মতো বলিপাড়ার প্রথমসারির বহু তারকাও কিন্তু মার্জার প্রেমে একপ্রকার বুঁদ। আলিয়া ভাট (Alia Bhatt), জ্যাকলিন ফার্নান্ডেজ় (Jacqueline Fernandez) থেকে শুরু করে ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur)— সোশ্যাল মিডিয়ায় নিজেদের পোষ্য বিড়ালদের সঙ্গে আদুরে ছবি পোস্ট করে প্রায়শই ভক্তদের মন জয় করে নেন এই বলি-সুন্দরীরা।

    বলিউডে বিড়ালপ্রেমীদের কথা বললে প্রথমেই উঠে আসে আলিয়া ভাটের নাম। পোষ্য ‘এডওয়ার্ড‘-এর সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত তিনি প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। বিড়ালের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা ভক্তদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।

    জ্যাকলিন ফার্নান্ডেজ় এবং তাঁর পোষ্য বিড়াল ‘মিউ মিউ‘(Miu Miu)-এর কেমিস্ট্রি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। বিভিন্ন সময়ে প্রাণী কল্যাণে সচেতনতামূলক প্রচারেও অংশ নেন জ্যাকলিন।

    অভিনেত্রী রিচা চাড্ডা দু’টি পোষ্য বিড়ালের মা। একজন ‘কামলি’ (Kamli) এবং ‘জুগনি‘ (Jugni)। অভিনেত্রীর সঙ্গে তাঁর পোষ্যদের সম্পর্ক বেশ মজার। প্রায়ই তাঁদের দুষ্টুমির ভিডিয়ো শেয়ার করেন রিচা। একইসঙ্গে রাস্তাঘাটের পশু দত্তক নেওয়া এবং প্রাণীদের সুরক্ষার জন্য ভক্তদের উৎসাহিত করেন তিনি।

    ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা করা একেবারেই না পসন্দ অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের। তবে পোষ্য মার্জার ‘বিল্লো’কে নিয়ে প্রায়শই ছবি, ভিডিয়ো পোস্ট করেন তিনি।

    বলিউডে তাঁর পরিচয় রবিনা ট্যান্ডন-কন্যা হিসেবে। অভিনয়েও হাতেখড়ি হয়েছে সম্প্রতি। তবে রাশার আরও একটি বিষয় অনুরাগীদের নজর কেড়েছে। সেটি হলো অভিনেত্রীর মার্জার-প্রেম। শের, বাঘিরা এবং পুমা— তিনটি বিড়াল নিয়ে রাশার রাজত্ব।

  • Link to this news (এই সময়)