জলমগ্ন বারাসাত, ভেঙে পড়েছে পুরসভার নিকাশি ব্যবস্থা। কবে বদলাবে পরিস্থিতি? কী বলছে প্রশাসন? দু’দিনের বৃষ্টিতেই বেহাল অবস্থা বারাসাত পুরসভার নিকাশি ব্যবস্থার। বৃষ্টির পর পুরসভার বেশ কিছু ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। কোথাও হাঁটুসমান জল, কোথাও আবার রাস্তায় জমে থাকা জলের কারণে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। জলযন্ত্রণায় ক্ষোভ ছড়িয়েছে শহরবাসীর মধ্যে। বারাসাতের ১৬ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার অভিযোগ, প্রায় কুড়ি বছর ধরে একই পরিস্থিতি দেখে আসছেন।