স্বামীর অন্য তরুণীর সঙ্গে পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে হাত-পা বেঁধে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী-সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয়েছে ওই তরুণীর। চাঞ্চল্যকর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মালদহের মানিকচক থানার নুরপুর গ্রাম পঞ্চায়েতের নাদারটোলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম চুন্নি খাতুন (২০)। বিহারের কাটিহার জেলার বাইরিয়া এলাকায় বাড়ি। প্রায় এক বছর আগে সম্বন্ধ করে নাদারটোলা এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী সামিউল শেখের সঙ্গে তাঁর বিয়ে হয়।