• ১৭ লক্ষ টাকার নিষিদ্ধ বস্তু নিয়ে মগরাহাটে জড়ো হয়েছিল ওরা, ধরে ফেলল পুলিশ
    News18 বাংলা | ০৯ আগস্ট ২০২৬
  • ১৭ লক্ষ টাকার নিষিদ্ধ বস্তু নিয়ে মগরাহাটে জড়ো হয়েছিল ওরা। গোপন সূত্রে খবর পেয়ে ধরে ফেলল পুলিশ। ডায়মন্ড হারবার পুলিশ জেলার এই সাফল্যে সাধুবাদ জানাচ্ছেন সকলেই। জানা গিয়েছে, মগরাহাট ২ নম্বর ব্লকের যুগদিয়া অঞ্চলের খালপাড়ের একটি ঘর থেকে ১২২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে সিআই শাহাবুদ্দিন মণ্ডল ও মগরাহাট থানার ওসি সজল কুমার রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় অভিযান চালায়। ঘিরে ফেলে গোটা ঘরটি। তদন্তে ছিলেন সাব-ইন্সপেক্টর সৈকত রায়।
  • Link to this news (News18 বাংলা)